ভাবা যায়
আমার ভাবা যায়My Bhaba Jay আইডি বানাও, স্কোর জমাওCreate your ID, keep your scores
থিমTheme
ভাষা (মেনু ও বোতাম)Language (menus & buttons)

পুরো ইংরেজি সংস্করণ আসছে (v3)।Full English mirror is planned for v3.

গোপনীয়তা ও অভিভাবক

এক পাতায়, সহজ ভাষায়। সংস্করণ ০.১ — খসড়া, প্রকাশের আগে আইনি পর্যালোচনা হবে।

সংক্ষেপে

  • আমরা যতটা সম্ভব কম তথ্য রাখি। বিজ্ঞাপন নেই, তথ্য বিক্রি নেই, কুকি দিয়ে ট্র্যাকিং নেই।
  • ইউজারনেম হবে ডাকনাম — আসল নাম নয়।
  • ব্যবহারকারীদের মধ্যে সরাসরি মেসেজের ব্যবস্থা নেই। সব মন্তব্য প্রকাশের আগে মডারেট হয়।
  • এক চাপে নিজের সব তথ্য নামানো বা মুছে ফেলা যায় (“আমার ভাবা যায়” → সেটিংস)।

বয়স অনুযায়ী নিয়ম

১৩ বছরের নিচে: কোনো অ্যাকাউন্ট খোলা হয় না। কুইজ খেলা যায় অতিথি হিসেবে — স্কোর শুধু সেই ফোন/ব্রাউজারেই থাকে, আমাদের সার্ভারে যায় না। কোনো পাবলিক প্রোফাইল বা মন্তব্য নেই।

১৩ থেকে ১৭: অভিভাবকের ইমেইলে একটা নিশ্চিতকরণ লিংক যায়; অভিভাবক নিশ্চিত না করা পর্যন্ত প্রোফাইল ব্যক্তিগত থাকে আর পিচ পাঠানো যায় না। প্রোফাইল সবসময় ডিফল্ট ব্যক্তিগত। পাবলিক নাম = ডাকনাম + অবতার — ছবি, স্কুলের নাম বা জেলা কখনো অভিভাবকের অনুমতি ছাড়া দেখানো হয় না। অভিভাবক যেকোনো সময় আমাদের লিখে অ্যাকাউন্ট মুছে দিতে বলতে পারেন।

১৮ বা তার বেশি: প্রোফাইল পাবলিক না ব্যক্তিগত — নিজে ঠিক করো। ইনিশিয়েটররা চাইলে ওয়াল অফ ফেমে আসল নাম ও ছবি দেখাতে পারেন (সিভি-তে কাজে লাগে)।

কী তথ্য রাখি, কেন

  • ইমেইল — লগ ইন (Google বা ম্যাজিক লিংক) আর জরুরি খবরের জন্য। পাসওয়ার্ড আমরা কখনো দেখি না।
  • ডাকনাম, ইউজারনেম, অবতার, বয়সের ধাপ — প্রোফাইল আর নিরাপত্তা-নিয়মের জন্য। জন্মতারিখ নেই।
  • কুইজের স্কোর, স্ট্রিক, ব্যাজ, সেভ — খেলার অগ্রগতি দেখাতে।
  • জেলা / স্কুল (ঐচ্ছিক) — শুধু লিডারবোর্ডের জন্য।
  • পিচের তথ্য — রিভিউ, মেন্টর মেলানো আর ক্রেডিটের জন্য। নমুনা লিংক ঐচ্ছিক।
  • অভিভাবকের ইমেইল (১৩–১৭) — শুধু সম্মতি ও জরুরি খবরের জন্য।

কোথায় থাকে

তথ্য সুরক্ষিত ডেটাবেসে (Supabase) থাকে, যেখানে প্রতিটা টেবিলে “row-level security” — মানে তুমি শুধু নিজের তথ্য দেখতে পাও। পরিসংখ্যানের জন্য কুকিবিহীন অ্যানালিটিক্স ব্যবহার করি, যেটা কাউকে আলাদা করে চেনে না।

ভিডিও আর বাইরের লিংক

ইউটিউব বা ফেসবুকের ভিডিও তুমি চাপ দেওয়ার আগে লোড হয় না (তাই তারা আগে থেকে কিছু জানে না); চালালে তাদের নিজস্ব নীতি প্রযোজ্য। ইউটিউবের ক্ষেত্রে “privacy-enhanced” (youtube-nocookie) ব্যবহার করি।

যোগাযোগ

প্রশ্ন, অভিযোগ বা তথ্য মুছতে: hello@bhabajay.com। আমরা ৭ দিনের মধ্যে উত্তর দিই।

শেয়ার করো

WhatsApp Messenger Facebook