আচরণবিধি
ভাবা যায়! কৌতূহলের জায়গা। কৌতূহল বাঁচে তখনই, যখন সবাই নিরাপদ বোধ করে। পাঁচটা নিয়ম:
-
১. ভদ্র থাকো
মানুষকে না, যুক্তিকে প্রশ্ন করো। ঠাট্টা চলবে, অপমান না। কারো চেহারা, ধর্ম, লিঙ্গ, এলাকা বা বয়স নিয়ে বাজে কথা মানে সাথে সাথে মন্তব্য মুছে ফেলা।
-
২. তথ্য যাচাই করো
দাবি করলে সূত্র দাও। না জানলে “জানি না” বলা সাহসের কাজ। স্বাস্থ্য নিয়ে কখনো চিকিৎসার পরামর্শ দেবে না — ডাক্তার দেখাতে বলো।
-
৩. নিজেকে আর অন্যকে নিরাপদ রাখো
ফোন নম্বর, ঠিকানা, স্কুলের নাম, ছবি — নিজের বা কারো ব্যক্তিগত তথ্য চাইবে না, দেবে না। কেউ চাইলে রিপোর্ট করো।
-
৪. অন্যের কাজের ক্রেডিট দাও
অন্যের ছবি, লেখা বা আইডিয়া ব্যবহার করলে নাম লেখো। কপি করা কাজ প্রকাশ হয় না।
-
৫. ভুল হলে ঠিক করো
ভুল তথ্য প্রকাশ হয়ে গেলে লুকাবে না — সংশোধন করে তারিখ দিয়ে জানাবে। এটাই বিজ্ঞানের পদ্ধতি।
নিয়ম ভাঙলে কী হয়?
প্রথমবার: মন্তব্য সরানো আর একটা বন্ধুত্বপূর্ণ বার্তা। বারবার: মন্তব্য ও পিচের সুযোগ বন্ধ। নিরাপত্তার ঝুঁকি হলে (যেমন কিশোরের ব্যক্তিগত তথ্য চাওয়া): সাথে সাথে অ্যাকাউন্ট বন্ধ, প্রয়োজনে অভিভাবক ও কর্তৃপক্ষকে জানানো।
রিপোর্ট করতে: যোগাযোগ · খসড়া ০.১ — কোর মিটিংয়ে চূড়ান্ত হবে।