ভাবা যায়
আমার ভাবা যায়My Bhaba Jay আইডি বানাও, স্কোর জমাওCreate your ID, keep your scores
থিমTheme
ভাষা (মেনু ও বোতাম)Language (menus & buttons)

পুরো ইংরেজি সংস্করণ আসছে (v3)।Full English mirror is planned for v3.

প্রশ্ন যার, সিরিজ তার

ইনিশিয়েটর হও

“আমরা কনটেন্ট বানাই না, কনটেন্ট নির্মাতা বানাই।” তোমার একটা প্রশ্ন থেকে শুরু হবে তোমার নিজের সিরিজ — মেন্টর, দল আর প্রতিটা পোস্টে তোমার নাম।

ইনিশিয়েটরের যাত্রা

পিচ → রিভিউ → সিরিজ তৈরি → ক্রেডিট

  1. ১ · পিচ

    ৫ মিনিটের ফর্ম, যেকোনো বিষয়। সাথে সাথে বাংলায় স্বয়ংক্রিয় উত্তর।

  2. ২ · রিভিউ

    কোর টিম দেখে: বিষয়ের মিল, তথ্য, নিরাপত্তা। ৭ দিনের মধ্যে, স্ট্যাটাস সবসময় দেখা যায়।

  3. ৩ · মেন্টর + কিট

    মেন্টর ঠিক হয়, সিরিজের নাম চূড়ান্ত হয়, ব্র্যান্ড কিট আর তথ্য-যাচাইয়ের ছোট পাঠ।

  4. ৪ · সিরিজ তৈরি

    প্রথম ৪টি কাজ, মেন্টরের রিভিউ — তারপর সাইট আর ফেসবুকে প্রকাশ।

  5. ৫ · ক্রেডিট

    ইনিশিয়েটর খেতাব · ওয়াল অফ ফেম কার্ড · সার্টিফিকেট · প্রতিটা পোস্টে তোমার নাম।

↺ “এখনো না”: বন্ধুত্বপূর্ণ মতামত + একটা ছোট প্রথম ধাপের পরামর্শ। যেকোনো সময় আবার পিচ।

৬ · বড় মঞ্চ (কিংবদন্তির পথ)

দল · জার্নাল · সিম্পোজিয়াম · SDG অ্যাকশন → ডেল্টা ইনিশিয়েটিভস ফোরাম ↗

পাঠানো → দেখা হচ্ছে → মেন্টর ঠিক → লাইভ — পার্সেলের মতো। কেউ চুপচাপ অপেক্ষা করে না।

ইমেইল আর সাইটে নোটিফিকেশন, সাথে মুড অনুযায়ী ভাবুর মুখ (অনুমোদনে “ওয়াও!”)।

“সিরিজ: নাদিয়া রহমান, ভাবা যায়! ইনিশিয়েটর” — সাইটের কার্ডে, ফেসবুক ক্যাপশনে, ভিডিওর শেষে।

মেন্টর আর সহায়করা আলাদা সাইন আপ করেন (ক্যারিয়ার, গবেষণা, স্টার্টআপ), বিষয় মিলিয়ে ইনিশিয়েটরের সাথে জোড়া হয়।

কে কী করে

ইনিশিয়েটর

সিরিজের মালিক। প্রশ্ন বাছে, দল চালায়, প্রকাশের সিদ্ধান্ত নেয় মেন্টরের সাথে।

অভিযাত্রী (দলের সদস্য)

লেখে, আঁকে, অনুবাদ করে, তথ্য খোঁজে। প্রতিটা কাজে নামসহ ক্রেডিট লাইন।

মেন্টর

তথ্য যাচাই করেন, পথ দেখান। এখন ৫ জন মেন্টর — পরিচয়।

ওয়াল অফ ফেমের স্তর

প্রশ্ন থেকে উত্তরাধিকার — চার ধাপে

  1. ১

    Curious · কৌতূহলী

    আইডি বানাও, তারপর ৩টা কুইজ খেলো, ৫টা পোস্ট সেভ করো, বা টানা ৭ দিনের স্ট্রিক রাখো।

    খোলে: অবতার স্টুডিও, ব্যাজ

  2. ২

    Explorer · অভিযাত্রী

    অবদান রাখো: প্রথম গৃহীত কাজ (একটা কার্ড, ব্যবহৃত মিথ-টিপ, ব্লগ, অনুবাদ) অথবা কোনো সিরিজের দলে যোগ দাও।

    খোলে: ক্রেডিট লাইন, ব্র্যান্ড কিট, মেন্টরের অফিস আওয়ার

  3. ৩

    Initiator · ইনিশিয়েটর

    পিচ অনুমোদিত আর সিরিজ লাইভ: ২ মাসে অন্তত ৪টি প্রকাশিত পোস্ট।

    খোলে: খেতাব, ওয়াল অফ ফেম কার্ড, নিজের দল, সিরিজ পেজ, সার্টিফিকেট

  4. ৪

    Legend · কিংবদন্তি

    ৬+ মাস দলসহ চলমান সিরিজ, সাথে যেকোনো একটি: প্রকাশিত গবেষণা নোট, ফোরামে বক্তৃতা, বা মাপা যায় এমন প্রভাব (SDG অ্যাকশন)।

    খোলে: জার্নালে জায়গা, সুপারিশপত্র, ডেল্টা ইনিশিয়েটিভস রেফারেল, সোনালি অ্যানিমেটেড ফ্রেম

স্তরের নাম আর শর্ত কোর মিটিংয়ে চূড়ান্ত হবে। পুরস্কার আর বৃত্তির জন্য সুপারিশ করা হয়, প্রতিশ্রুতি নয়।

যারা শুরু করেছে

প্রশ্ন আর উত্তর

কারা পিচ করতে পারে?

১৩ বছর বা তার বেশি বয়সী যে কেউ, যার একটা প্রশ্ন আছে। ১৩–১৭ হলে অভিভাবকের ইমেইল দিয়ে আইডি নিশ্চিত করতে হয়। ১৩-র কম হলে প্রশ্নটা ভাবুকে পাঠাও — হয়তো সেটা দিয়েই পর্ব হবে।

কোন বিষয়ে পিচ করা যায়?

পদার্থবিজ্ঞান থেকে কৃষি, সাহিত্য থেকে খেলাধুলার বিজ্ঞান — ২০টি ক্ষেত্র। শর্ত একটাই: প্রশ্নটা কৌতূহল জাগাবে আর উত্তরের সূত্র থাকবে।

টাকা লাগে?

একদম না। ভাবা যায় আইডি, মেন্টর, ব্র্যান্ড কিট — সব বিনামূল্যে।

পিচ “এখনো না” হলে?

মন খারাপের কিছু নেই। বন্ধুত্বপূর্ণ মতামত আর একটা ছোট প্রথম ধাপের পরামর্শ পাবে। যেকোনো সময় আবার পিচ করা যায়।

কত সময় দিতে হবে?

তুমি ঠিক করো — সপ্তাহে ১টা, মাসে ২টা বা মাসে ১টা পোস্ট। ইনিশিয়েটর হতে ২ মাসে অন্তত ৪টি প্রকাশিত কাজ লাগে।

ক্রেডিট কীভাবে দেখানো হয়?

সাইটের কার্ডে, ফেসবুক ক্যাপশনে আর ভিডিওর শেষ স্লেটে: “সিরিজ: তোমার নাম, ভাবা যায়! ইনিশিয়েটর”। ১৮-র কম হলে শুধু ডাকনাম।

বিশ্ববিদ্যালয় কি খেতাবটা যাচাই করতে পারবে?

হ্যাঁ। প্রতিটা ওয়াল অফ ফেম কার্ডে একটা যাচাই-লিংক আছে (যেমন bhabajay.com/verify/BJ-2026-014) — সেখানে খেতাব, তারিখ আর যাত্রা দেখা যায়।

পুরস্কার বা বৃত্তি আছে?

আমরা যোগ্যদের পুরস্কার আর বৃত্তির জন্য সুপারিশ করি, কিন্তু কখনো প্রতিশ্রুতি দিই না। কিংবদন্তি স্তরে সুপারিশপত্র আর ডেল্টা ইনিশিয়েটিভস রেফারেল পাওয়া যায়।

তোমার প্রশ্নই হতে পারে পরের সিরিজ।

আইডিয়া পাঠাও

শেয়ার করো

WhatsApp Messenger Facebook